
নওগাঁর ধামইরহাট উপজেলার লক্ষ্মণপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ লাখ ৬৫ হাজার টাকা আত্মাসাতের অভিযোগে করা মামলায় স্কুলটির সাবেক প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ওই শিক্ষক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন নওগাঁর আমলি আদালত-৯ (ধামইরহাট) এর বিচারক আরেফিন রহমান।
এছাড়াও ওই মামলায় একই বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষককের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, লক্ষ্মণপাড়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম, হেলাল উদ্দিন ও শরিফা খাতুন।
আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মণপাড়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে থাকার সময় নুরুল ইসলাম অভিযুক্ত অপর তিন শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা মাসিক বেতনের টাকা ও বিভিন্ন পরীক্ষার সেশন ফির টাকা স্কুলের নির্ধারিত অ্যাকাউন্টে জমা না করে টাকা আত্মসাৎ করেন।
এছাড়া বিভিন্ন ভুয়া ব্যয় দেখিয়ে স্কুল তহবিলের টাকা আত্মসাৎ করেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে ৭ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলে চলতি বছরের ১ জুন আদালতে মামলা করেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবা আফরোজ।
নুরুল ইসলাম চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অবসরে যান। সোমবার বিকেলে তিনি আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে নওগাঁর আমলি আদালত-৯ এর বিচারক তাঁর আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া মামলার অপর তিন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালতে বাদীপক্ষে মামলাটির শুনানি করেন আইনজীবী এসএম যোবায়ের হোসেন। অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে শুনানি করেন আইনজীবী আব্দুর রাজ্জাক।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...