
দুষ্কৃতিকারী যারা সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ, শমশেরনগর, শ্রীমঙ্গলে আইনশৃংখলা পরিস্থিতি তদারকিকালে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এসব কথা বলেন।
রবিবার দুপুরে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল কুলাউড়া, কমলগঞ্জ, শমশেরনগর, শ্রীমঙ্গল থানা এলাকা পরিদর্শন করেন। পুলিশ সুপার এলাকার মূল সড়ক সমূহ এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার বলেন, ‘বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময়ে মৌলভীবাজার জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে মৌলভীবাজার জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা নিব ’
তিনি মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন মৌলভীবাজার জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...