
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হতে দেখা যায়নি। মাঠে দেখা যায়নি অবরোধ আহবানকারী কোন দলের পিকেটিং। প্রতিদিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশের।
রোববার বিকেলে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এর নের্তৃত্বে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে শ্রীমঙ্গল, শমশেরনগর ও কমলগঞ্জ উপজেলা সদরে টহলে দেখা যায়।

সড়কে দুরপাল্লার বাস ছাড়া সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। সকাল থেকে সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, কমলগঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধ বা হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।
পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) বলেন, জেলা পুলিশ সাধারন মানুষের জানমাল নিরাপদ এর জন্য সবসময় কাজ করছে।অবরোধ ও হরতালের কারণে রেলপথ,সড়ক পথে যাত্রী কোন অসুবিধা যাতে না হয় সেজন্য আমরা বাড়তি নিরাপ্তার ব্যবস্থা গ্রহন করেছি ও আমার সেসব জায়গাগুলো পরিদর্শন করছি। অবরোধ ও হরতালের কারণে রেলপথ,সড়ক পথে যাত্রী কোন অসুবিধা যাতে না হয় সেজন্য আমরা বাড়তি নিরাপ্তার ব্যবস্থা গ্রহণ করেছি ও আমার সেসব জায়গা গুলো পরিদর্শন করছি। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যদি কোন ক্ষতি হয় তাহলে আমরা জিরো টলারেন্সে ব্যবস্থা নিব।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী