সোনার দাম ভরি প্রতি আবারো লাখ টাকা

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোমবার থেকেই দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দামও ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনি এক ভরি সোনার দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।