
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি দাড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে হেমায়েতপুরের আলমনগর এলাকায় এই ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসে ফোন করে বাসে অগ্নিসংযোগের কথা জানায় স্থানীয়রা। পরে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছাই। পরে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরাই মৌমিতা পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রাতে একটি দাড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...