শেখ রাসেল দিবসে মণিপুরী ললিতকলা একাডেমীর  সভা ও সাংস্কৃতিক অনুষ্টান

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মৌলভীবাজারের কমলগঞ্জে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ‘কমলগঞ্জ মনিপুরী ললিতকলা একাডেমি’ এর উদ্যোগে আলোচনা সভা,পুরুস্কার বিতরন অনুষ্টিত হয়ছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল ৫ টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা অডিটরিয়ামে এ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকতা প্রভাস সিংহের পরিচালনায় শেখ রাসেল দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ললিতকলা একাডেমির অতিঃ দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দ মোহন সিংহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার সিংহ, সাংবাদিক সাব্বির এলাহী ও পিন্টু দেবনাথ। আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথির সামনে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা, গান ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করা হয়। পরে অতিথিরা একে একে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।