
মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ,র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করেছে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, জেলা পুলিশ ও বিভিন্ন সংগঠন। বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট অফিস প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপরই একটি বর্ণাঢ্য র্য্যালি বের হয়। অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ নেছার আহমদ এমপি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনা এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৬ সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি শোয়েব) প্রমুখ।
এদিকে, জেলার সাতটি উপজেলায় নানা আয়োজনে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...