
লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে বড় নৌকার ধাক্কায় ছোট নৌকা থেকে পড়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশু জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মতিরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
এর আগে রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে কমলনগরের মতিরহাট এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বেলাল উপজেলার চরকালকিনি ইউনিয়নের চর শামছুদ্দিন গ্রামের খোরশেদ আলমের ছেলে।
নৌ-পুলিশ সূত্র জানায়, বেলাল একটি জেলে নৌকায় কাজ করতো। রোববার সন্ধ্যায় অন্যান্যদের সঙ্গে সে মাছ শিকারে করতে নদীতে যায়। তাদের নৌকাটি ছোট ছিল। ঘটনার সময় বড় একটি নৌকা তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে বেলাল নদীতে পড়ে ডুবে যায়।
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবু তাহের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেলালের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...