
মৌলভীবাজারে পৃথক দুইটি স্থান থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলা থেকে এই দুটি লাশ উদ্ধার করা হয়। কুলাউড়া উপজেলার বাছিত মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাছিত ওই গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।
এদিকে কমলগঞ্জে নিখোঁজের ৪ দিন পর শমশেরনগর বিমানবন্দরের সংরক্ষিত এলাকা থেকে হান্নান মিয়া (৬৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী নিয়ন্ত্রিত শমশেরনগর বিমানবন্দর সংরক্ষিত এলাকার আকাশি গাছ বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত হান্নান মিয়া কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর গ্রামের বাসিন্দা।
কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার বাছিতের পরিবারের বরাত দিয়ে জানান, নিত্যদিনের মতো রবিবার রাতে বাছিত মিয়া রাতের খাওয়াদাওয়া শেষে বাহিরে যান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজতে থাকেন। একপর্যায়ে সোমবার ভোর ৫টার দিকে তাদের বাড়ির পাশের একটি গাছে বাছিতকে ঝুলে থাকতে দেখেন। তিনি আরও জানান, সকাল ১০টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রথমে লাশটি অজ্ঞাত ছিল। তবে তার ছেলে এসে লাশ সনাক্ত করায় পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান। তবে, শমশেরনগর বিমানবন্দর সংরক্ষিত এলাকায় লাশ উদ্ধার সম্পর্কে বিমান বাহিনীর কেউ কোন কথা বলতে রাজি নন।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...