মারা গেছেন র‌্যাবের মহাপরিচালকের স্ত্রী

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের স্ত্রীর মারা গেছেন। সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের বাসভবনে তিনি মারা যান। তার নাম দিলরুবা খুরশিদ বেবি।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।

দিলরুবা খুরশিদ বেবির মরদেহ গুলশান নতুন থানার পাশে র‌্যাব ভবনে রয়েছে। গোপালগঞ্জে দাফন হবে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সস্ত্রীক দেখতে আসেন।