
গত ৩০ সেপ্টেম্বর মারা যান সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইঁয়া। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের আসনে-সংসদীয় আসন-২৪৪ (ব্রাহ্মণবাড়িয়া-২) উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
১৬ জন তারা হলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড.মো.আশরাফ উদ্দিন মনতু, উকিল আবদুস সাত্তারের ছেলে মো. মাইনুল হাসান তুষার, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান সৈয়দ তানবির হোসেন কাউসার, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্তী, আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব এমডি জালাল মিয়া, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ,মো: ছফি উল্লাহ (হুমায়ুন মিয়া), মো.মাঈন উদ্দিন মঈন মো. কামরুজ্জামান আনসারী, শিক্ষা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু, আবদুল হান্নান রতন, শাহ মফিজ,মাসুদুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন। দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলা রয়েছে ৮ টি ইউনিয়ন। ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩৬৮ জন। মহিলা ভোটার ১ লাখ১২ হাজার ৭৮৫জন। আশুগঞ্জ উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৬৯ হাজার ২৬৯ জন ও মহিলা ৬৩ হাজার ৭০১ জন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আসনটিতে (সরাইল- আশুগঞ্জ) উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...