
ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের গোলচত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর গোলচত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন অনুষ্ঠিত হয়। মুফতি আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ¦ মাওলানা আনোয়ার হোসেন, আলহাজ¦ মহসিন আলী খান, কাজী মোজাফ্ফর হোসেন, ক্বারী জরিপ উদ্দিন, মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এসময় আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবির, আল্লাহু আকবার, বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়
সমাবেশে আলহাজ¦ মাওলানা আনোয়ার হোসেন বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
আলহাজ¦ মহসিন আলী খান বলেন, জাতিসংঘের সনদ অমান্য করে একের পর এক হামলা চালিয়ে ইসরাইল গাজার নিরাপরাধ নারী-শিশুসহ নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করছে। তাদের আর্তনাদে পুরো পৃথিবী বিষাদে পরিণত হয়েছে। রক্তাক্ত জনপদে ঘরবাড়ি বাস্তহারা মানুষের কান্না আর কতকাল। মানবতাবিরোধী এই অপরাধ আর আমরা সহ্য করতে পারছি না। ইসরাইলের ভয়াবহ আগ্রাসন বন্ধে তাই পৃথিবীর সকল দেশ মিলে চাপ প্রয়োগ করে শান্তিপূর্ণ সমাধান করতে হবে। বিশেষ করে পৃথিবীর সব মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনির অসহায় ভাই-বোনদের পাশে দাঁড়াতে হবে। আমরা আর সহিংসতার পৃথিবী দেখতে চায় না।
সমাবেশ শেষে হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...