
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আল্টিমেটামের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ২৮ তারিখ কেন নির্বাচনের আগের দিন পর্যন্ত সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে।
বৃহস্পতিবার বিকেলে সাভার বিসিএস লাইভস্টক একাডেমির প্রধান ফটক, ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর ও বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নামফলক স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, বিএনপির অনেকে বলছে, এই ডিসেম্বরে তারা ক্ষমতায় আসবে। কেউ বলছে ১ জানুয়ারি থেকে রাষ্ট্র চালাবে তারেক রহমান। কেউ বলছে ম্যাডাম খালেদা জিয়া ২ সপ্তাহ পর বেরিয়ে আসবে। এটা হলো হতাশায় এলোমেলো কথা বলার পরিচয়। আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। ১৯৪৯ সালে তৈরি হওয়া সংগঠন। আর হালুয়ারুটির লোভে কতগুলো লোক একত্রিত হওয়ার নাম হচ্ছে বিএনপি। কেউ মুসলিমলীগার, কেউ স্বাধীনতা বিরোধী, কেউ চাইনিজপন্থী, কেউ অতি জাসদ। এরা মিলে একটা দল করছেতো। ২০১৩-১৪ সালে অগ্নিসন্ত্রাস ও পেট্রোল সন্ত্রাস করে তাদের ইমেজ এত সংকটে পড়েছে। সেখান থেকেই তারা বেরিয়ে আসতে পাড়ছে না। মা দুর্নীতির দায়ে কারাদন্ডপ্রাপ্ত, ছেলে খুনের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত। ভাড়ায় ড. কামালকে নিয়েছিলো সেও তাদের সাথে নাই। বিএনপির আসলে নিজস্ব কোন নেতৃত্বই। এই জাতীয় হুংকারে আওয়ামী লীগ বিচলিত না। ২৮ অক্টোবর কেন? নির্বাচনের আগের দিন পর্যন্ত শেখ হাসিনা সাংবিধানিক ভাবে রাষ্ট্রক্ষমতায় থাকবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন পরিচালিত হবে। যারা ভোট পাবেন তারা সরকার পরিচালনা করবেন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনের বাইরে কিছু করবেন না। দেশের সর্বোচ্চ আইন সংবিধানে বলা হয়েছে, একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর মাঝখানে কোন সুযোগ নাই। এটা আমাদের সর্বোচ্চ আদালতও বলে দিয়েছে। মামা বাড়ির আবদার করলেতো হবে না। আইনে যেটা নাই সেটাতো কোন ভাবেই গ্রহণ করা যাবে না।
এসময় মন্ত্রীর সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী