
দেশকে ঘিরে দেশী বিদেশী ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বায়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে “স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক আপনার এক্যবন্ধ হন, আওয়ামী লীগ জনগণের দল জনগণকে সাথে নিয়েই সব ষড়যন্ত্র রুখে দিবে।
এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রাখছে, এ জন্য প্রয়োজন স্মার্ট দল ও স্মার্ট কর্মী। সেই লক্ষ্য দেশের প্রতিটি দলীয় কার্যালয় ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে।
দলীয় কার্যালয়ে অবস্থিত এসব স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নের কথা জনসাধারনের কাছে তুলে ধরা ও গুজব প্রতিরোধে কাজ করবে প্রশিক্ষিত দলীয় কর্মীরা। প্রতিটি জেলায় কর্মীদের ট্রেনিং দেয়া হচ্ছে। আগামী নির্বাচন ঘিরে অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই আমরা জন সাধারনের কাছে পৌচ্ছাতে চায়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল ওদুদ,সংসদ সদস্য ডঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, ছাত্রলীগ যুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...