
সম্প্রতি বিশ্ব শিক্ষক দিবসে কয়েকটি গণমাধ্যমে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফজলু মিয়া নামের এক শিক্ষককে নিয়ে ”দুই টাকার শিক্ষক” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এর নজরে আসলে তিনি সেই শিক্ষক সম্পর্কে স্থানীয় ওসি এবং সংবাদকর্মীদের মাধ্যমে খোঁজখবর নেন। খোঁজখবর নিয়ে তিনি মানবিক সেই শিক্ষক ফজলু মিয়ার পাশে দাড়ানোর ইচ্ছা পোষন করেন।
বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) পুলিশ সুপারের আমন্ত্রণে সেই শিক্ষক পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। তখন পুলিশ সুপার শিক্ষক ফজলু মিয়ার সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষক ফজলু মিয়াকে কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার বলেন, “শিক্ষক ফজলু মিয়া সম্পর্কে পত্রিকায় পড়ে আমরা তার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মাত্র দুই টাকার বিনিময়ে পড়াতেন তিনি। যার ফলে এলাকার সবার কাছে তিনি দুই টাকার শিক্ষক হিসেবে পরিচিত পান। তবে বর্তমানে অভাবের কারণে তার মানবেতর জীবনযাপনের কথা জানতে পেরে আমার মনে হয়েছে তার মত মানবিক একজন শিক্ষকের পাশে দাড়ানো উচিত।”
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ আহমেদ কুটি, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ প্রমুখ।’
মন্তব্য লিখুন
আরও খবর
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে খাবার তুলে...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প