জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বিনাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের আটিদাশরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৌরভ হোসেন (২০)।

স্থানীয়রা জানান, উপজেলার বড়াইল ইউনিয়নের বিনাই গ্রামে মোহাম্মদ আলীর বাড়ি নির্মাণ কাজ করছিলেন সৌরভ। এসময় বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাড়ি নির্মাণের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিক সৌরভ মারা যান।

মন্তব্য লিখুন

আরও খবর