
মৌলভীবাজারের কুলাউড়ায় সার বোঝাই ট্রাক উল্টে সুলেমান মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলেমান ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে সুলেমানের লাশ বের করে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ভাটেরা হয়ে কুলাউড়ার দিকে আসছিল সার বোঝাই একটি ট্রাক। পরে ভাটেরার কৃষ্ণপুর এলাকায় ট্রাকটি পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গিয়ে চাপা পড়ে সুলেমান মারা যান। এ সময় ট্রাকচালক সুমন মিয়া পালিয়ে যান।
কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমেদ বলেন, ঘন্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে নিহতের লাশ বের করা হয়।
কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, চালক পালিয়ে গেছে এবং ট্রাক থানায় জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...