
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কয়েক সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া বাজারসহ ৬টি গ্রামের উপর টর্নেডো আঘাত হানে। মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে ভাটিয়াপাড়া বাজারের দোকানপাট ও মন্দির লন্ডভন্ড হয়ে যায়, ভেঙে যায় কয়েকটি গ্রামের গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।
ভাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (হারুন) কাজী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে টর্নেডো প্রবল গতিতে আঘাত হানে। কয়েক সেকেন্ড স্থায়ী টর্নেডোর তাণ্ডবে বাজারের প্রায় ২০-২৫টি দোকানঘর ও একটি মন্দির লন্ডভন্ড হয়ে যায়। এতে নষ্ট হয়ে গেছে দোকানের মালামাল। উড়ে গেছে বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড। উপড়ে গেছে বহু সংখ্যক গাছপালা। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
হোটেল ব্যবসায়ী মনির ফকির (৫০) বলেন, হঠাৎ দেখি আকাশ কালো মেঘে ডেকে বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগে আমার দোকানের চাল উড়িয়ে নিয়ে যায়। ভয়ে দৌড়ে পাশের দোকানে আশ্রয় নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝড়ের তাণ্ডবে ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...