মৌলভীবাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান ও জরিমানা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় রবিবার (৮অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার জুগিডরসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও বেকারীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন নাকরা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জুগিডরে বাজারে অবস্থিত সম্রাট বেকারীকে ১৫ হাজার টাকা, আদি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।