
ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বিমানটি অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিলো।
অ্যাক্রে রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, বিমানটি একক ইঞ্জিন সেসনা ক্যারাভান ছিলো। দশজন যাত্রী নিয়ে উড়ছিলো এটি। বিধ্বস্ত হওয়ার পর পাইলট ও কো-পাইলটসহ সব যাত্রীই ঘটনাস্থলে নিহত হয়েছেন। যাত্রীদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু। যাত্রীদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...