
জয়পুরহাটে কালাইয়ে ১৪ বছর বয়সের এক বাক প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের সময় মকবুল হোসেন (৬২) নামে এক বৃদ্ধকে গ্রামবাসীরা হাতেনাতে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দামথর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
গ্রেপ্তারকৃত মকবুল হোসেন একই উপজেলার পার্শ্ববর্তী পুনট ইউনিয়নের পাঁচগ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
বোবা শিশুর স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে দামথর গ্রামের পুকুর পাড়ে অন্যান্য শিশুর সাথে বাক প্রতিবন্ধী শিশুটিও খেলাধূলা করছিল। বেলা ১১টার দিকে পাশ্ববর্তী পাঁচগ্রামের মকবুল দামথর গ্রামের মাঠে ঘাস কাটতে আসে। একপর্যায়ে ওই বৃদ্ধ পুকুরপাড়ে গিয়ে বোবা শিশুর হাতে বিস্কুট দিয়ে মাঠের মধ্যে মরিচের ক্ষেতে নিয়ে বলাৎকার করতে থাকে। তখন মরিচ ক্ষেতের পাশ দিয়ে দুইজন মহিলা যাওয়ার সময় শিশুটির চেঁচামেচি শুনতে পায়। তারা এগিয়ে গিয়ে বৃদ্ধকে হাতেনাতে আটক করে। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী রওশন আরা বলেন, বাক প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের সময় আমরা দুই মহিলা মরিচ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম। চেঁচামেচি শুনে মরিচ ক্ষেতের দিকে এগিয়ে যায়। পরে গ্রামবাসীদের খবর দিলে তারা এসে হাতেনাতে মকবুলকে আটক করে। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে। ওর বিচার চাই।
শিশুর বাবা বলেন, আমার বোবা শিশুকে মকবুল বলাৎকার করেছে। ওর বিরুদ্ধে থানায় মামলা করেছি। ওর কঠিন শাস্তি চাই।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, ওই ঘটনায় বৃদ্ধ মকবুলকে গ্রামবাসীরা আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। বোবা শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...