বিএনপির মির্জা ফখরুলসহ ৮০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় আট শতাধিক জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় বাদী হয়ে এ মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

মামলায় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৫৭ জনকে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০০ থেকে ৮০০ জনকে।

আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।