বাংলাদেশের সাথে খেলতে চায় আর্জেন্টিনা

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ , ২১ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
অফিসিয়াল ভেরিফাই পেইজে বাংলাদেশের সাথে খেলার আশা জানিয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করায় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। একদিন বড় মঞ্চে লাল সবুজ প্রতিনিধিদের সঙ্গে দেখা হওয়ার আশাও প্রকাশ করেছে তারা।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখায় বাংলাদেশকে নিজেদের সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছে এএফএ। তাদের আশা বাছাইপর্ব পেরিয়ে একদিন বিশ্বকাপে পা রাখবে বাংলাদেশ। যেখানে দেখা হবে দুই দেশের।

শুক্রবার (২০ অক্টোবর) এএফএ তাদের সামাজিক মাধ্যমে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লেখে, ‘বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফাই করায় বাংলাদেশকে অভিনন্দন! আমরা আশা করি কোনো একদিন বড় মঞ্চে দেখা হবে।’