
গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা এলাকার আবুল কাসেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) ও মো. শুক্কুর আলী (২৮)। তারা নগরীর ২৫নং ওয়ার্ডের ভুরুলিয়া এলাকার আব্দুল রশিদের বাড়ির ভাড়াটিয়া।
নিহতদের বড় ভাই আমিরুল ইসলাম জানান, তার ভাই শফিকুল ইসলাম বলাকা বাসের সহকারী হিসেবে কাজ করে। আর শুক্কুর আলী অটোরিকশা চালক। বাঙ্গালগাছ এলাকার হিমেল, সুমন ও রাসেল তার দুই ভাইয়ের কাছ থেকে কিছু দিন আগে ১০ হাজার টাকা ধার নেয়। আজ টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকা আনার জন্য অটোরিকশাযোগে শফিকুল ও শুক্কুর বাঙ্গলগাছ এলাকায় যায়। সেখানে তাদের সঙ্গে কথা কাটাকাটি হলে তার দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে করে হত্যা করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার তারা মারামারির একটি মামলায় জেল থেকে জামিনে মুক্তি পান। তারা নিজেরাও সন্ত্রাসী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে ধারালো অস্ত্রসহ বাঙ্গালগাছ এলাকায় আসেন তারা। টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে তারা একটি দোকানে হামলা চালান এবং ত্রাস সৃষ্টি করেন। একপর্যায়ে লোকজন তাদের ধাওয়া দিয়ে ধরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, কী কারণে কারা তাদের হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা বলছেন নিহত দুইজন সন্ত্রাসী ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।তিনি বলেন, ভিন্ন বক্তব্যও পাওয়া যাচ্ছে। সব বিষয় নিয়ে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...