নাসিরনগরে কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ছবি - আব্দুল হান্নান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।

২৭ অক্টোবর ২০২৩ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্রা, সূর্যমূখী, পেয়াঁজ, মসুর ডাল, চিনাবাদাম, ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সার বীজ বিতরণের উদ্বোধন করেন,ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের এম পি বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পাল, সাধারণ সম্পাদক লতিফ হোসেন, জেলা পরিষদ সদস্য সামসুল কিবরিয়া রেজা হাকিম ও সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। এ সময় জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী কৃষক/কৃষানীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে সার বীজ বিতরণ অনুষ্ঠানে ১৩টি ইউনিয়নের ৬ হাজার ৪ শত ৯০ জন কৃষকের প্রত্যেককে বীজসহ ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো: আল-মামুন জানান, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলায় সরিষা ৬ হাজার জন, গম ১৩০ জন, ভুট্রা ১০০ জন, সূর্যমূখী ১৬০ জন, পেয়াঁজ ৩০ জন, মসুর ৫০ জন ও চিনাবাদাম ২০জনসহ মোট ৬৪৯০ জন কৃষকের মাঝে সার বীজ প্রদান করে কৃষি বিভাগ।