নরসিংদীর কারাগারে বিএনপির যুগ্ন মহাসচিব খোকন

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত । বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জজ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ সিদ্দিকী খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ মে নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক দূর্বৃত্তের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা খোকন ও তাঁর স্ত্রীসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বিএনপি নেতা খোকনের নামে আদালতের গ্রেপ্তার ওয়ারেন্ট জারি ছিল। এদিকে, খোকনের গ্রেপ্তারের ঘটনায় বিচারের দাবিতে আদালত চত্তরে বিক্ষোভ মিছিল করে মামলার বাদী ও নিহতের পরিবারসহ এলাকাবাসী।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, “ছাত্রদল নেতা সাদেক হত্যা মামলায় তাকে ঢাকা থেকে ডিএমপি পুলিশ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা যথাযথ পুলিশ পাহারায় আদালতে সুপর্দ করলে আদালত খোকনকে কারাগারে প্রেরণ করে”।