
নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাতে নরসিংদী পৌর এলাকার ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সামুকগ্রামের শিশির চক্রবর্তী (২৮), নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার মোহাম্মদ সজীব মিয়া (২৭) ও একই উপজেলার দক্ষিণ কান্দাপাড়ার নূরতাজ বেগম (৬০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভেলানগরের জেলা পরিষদের সামনের ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তিনজনকে আটক এবং তাদের দখল হতে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...