
নরসিংদীর পলাশে সরকারে বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের নিয়ে এ মতবিনিময় সভা করেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
সভায় পলাশের অন্তত ৫ হাজার উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয়, সেসব হয়রানি কিভাবে নির্মূল করা যায়, সেসব বিষয়েও আলোচনা করেন অতিথিরা।
এসময় পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...