
নরসিংদীতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে ৩ ঘন্টার অনশন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচীতে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেততৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনশনে বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। এসময় ক্ষমতাসীন দলের মামলা হামলার ভয়ভীতিকে উপেক্ষা করে জেলা বিএনপির সকল নেতাকর্মীদের এক দফা এক দাবির আন্দোলনে জোরালো ভূমিকা নেয়ার আহবানও জানানো হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাছেদ ভুঁইয়া, বিজি রশীদ নওশের, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুঁইয়া, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...