
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বিআরটিএ সার্কেল এর আয়োজন করে।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবে সভাপতি কায়েস উদ্দিন, বাস পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মুসতবা কালিমি বাবু, ট্রাক পরিবহন মালকি গ্রুপের সভাপতি সালাউদ্দিন খান টিপু ও নিরাপদ সড়ক চাই জেলা সংগঠনের সভাপতি রায়হান আলম সহ অন্যরা বক্তব্য রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...