'আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বিআরটিএ সার্কেল এর আয়োজন করে।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবে সভাপতি কায়েস উদ্দিন, বাস পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মুসতবা কালিমি বাবু, ট্রাক পরিবহন মালকি গ্রুপের সভাপতি সালাউদ্দিন খান টিপু ও নিরাপদ সড়ক চাই জেলা সংগঠনের সভাপতি রায়হান আলম সহ অন্যরা বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত