
নওগাঁর বদলগাছীতে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার গোলাম রব্বানী মকুল সভাপতি ও আহসান হাবিব লিটনকে সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
কৃষকদল উপজেলা শাখার আহ্বায়ক জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি।
এসময় বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধূরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধূরী টিপু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাফিনুর ইসলাম শাফিন সহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বেলা ১১টায় উপজেলা কৃষকদলের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রধান অতিথি গোলাম রব্বানী মকুলকে সভাপতি ও আহসান হাবিব লিটনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...