
নওগাঁর ধামইরহাটে অগভীর নলকূপে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃর্শে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ধামইরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড জয়জয়পুর গ্রামের পূর্ব মাঠ চুনপুকুরা নামকস্থানে এ ঘটনা ঘটে। এতে জয়জয়পুর গ্রামের মোতাব্বের হোসেন মনা (৩১) এবং একই গ্রামের কৃষি শ্রমিক সামছুন মুরমু (৫৫) বিদ্যুস্পর্শে মারা যায়। মারাত্মক আহত হয়েছেন অপর দুই জন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায় ,জয়জয়পুর গ্রামের মো.দুলাল হোসেন জমিতে পানি সেচ দেয়ার জন্য রবেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিকট একটি অগভীর নলকূল শ্যালু টিউবওয়েল (এসটিডব্লিউ) আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তার নামে একটি এসটিডব্লিউ বরাদ্দ দেয়া হয়। সেই বরাদ্দকৃত নলকূপে শনিবার দুপুরে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ধামইরহাট জোনাল অফিসের লোকজন মাঠে যায়। সংযোগ প্রদানের সময় মো.দুলাল হোসেন,তার ছেলে মোতাব্বের হোসেন মনা,আব্দুল্লাহ আল রাফি ও তাদের কৃষি শ্রমিক সামছুন মুরমু নলকূপ ঘরের টিনের ছাউনি দেয়ার কাজ করছিল। মনা এবং সামছুন মুরমু বিদ্যুতের লাইনের তার ধরে ছিল। হটাৎ করে তারে অজান্তে বিদ্যুৎ সংযোগ আসলে তারা বিদ্যুৎ স্পর্শে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক তাদেরকে মাঠ থেকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনা ও সামসুন মুরমুকে মৃত ঘোষনা করেন। এছাড়া নিহত মনার বাবা দুলাল হোসেন (৫৫) ও তার ছোট ভাই রাফি হোসেন (২২) মারাত্মক আহত হয়। রাফির অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ধামইরহাট জোনের উপ-মহাব্যবস্থাপক এসএম মোস্তাফিজুর রহমান বলেন,দুলাল হোসেনের নলকূপে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়। দুলাল হোসেনের নলকূপ ঘরের টিনের ছাউনির কাজ শেষ হলে সংযোগ দেয়ার জন্য সকলে অপেক্ষা করছিল। হটাৎ বিদ্যুৎ পোলের নিকট বিকট শব্দে নলকূপে বিদ্যুৎ লাইনে সংযোগ চলে আসে। এতে এ অনাকাঙ্খিত দূর্ঘটনা ঘটে। প্রকৃত ঘটনা জানার জন্য পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো.বাহাউদ্দিন ফারুকী বলেন, আমি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রকৃত ঘটনা জানার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...