
জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সকালে পাঁচবিবি উপজেলা পূর্ব মোহাম্মদপুর গ্রামের ধানখেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হলেন, পাঁচবিবি উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে সৌরভ হোসেন (১৮)। সে একই উপজেলার সড়াইল আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, সৌরভকে হত্যার পর তার মরদেহ ধানখেতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের পরিবারের বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, কলেজ ছাত্র সৌরভ বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতেই তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে আজ শুক্রবার সকালে পূর্ব মোহাম্মদপুর গ্রামের ধানখেতে সৌরভের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, নিহতে বাম হাতের রগ কাটা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...