দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করা বিচারপতি অবসরে

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করে আলোচনায় আসা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ অবসরে গিয়েছেন। রোববার ১৯ বছরের বিচারিক জীবনের ইনি টানেন তিনি।

জানা গেছে, শেষ কর্মদিবসে সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার দেয়ার নিয়ম থাকলেও সেই সংবর্ধনা নেননি তিনি। শেষ কর্মদিবসে ছুটি কাটানোর মধ্য দিয়ে বিদায় নিয়েছেন।

গত ৯ অক্টোবর সোমবার সকালে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন এ বিচারপতি।