চার বছর পর পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২১ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত আছেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।