
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নওগাঁতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে নওগাঁ শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কার্যালয়ের সামনে এক জায়গায় জড়ো হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র নজমুল হক সানি,সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, রেজু শেখ, বেলাল, মামুনুর রহমান রিপন, ভিপি রানাসহ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, আমাদের নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে চায় আওয়ামী সরকার। যা শেখ হাসিনা তার নিজ মুখেই বলেছে। খালেদা জিয়ার নাকি বয়স হয়েছে। এই কথার জন্য বাংলা জনগণ কখনো ক্ষমা করবে না। আর আমাদের প্রিয় নেত্রীর চিকিৎসার জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করে সরকার। মৃত্যুপথযাত্রী ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়াকে বাঁধাগ্রস্ত করছে সরকার। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বাংলাদেশে উনাকে সু-চিকিৎসা দেয়ার সুযোগ নেই। এই সরকার চিকিৎসা না করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা বসে থাকবোনা আন্দোলন চলছে। আরও দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...