একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী মারা গেছেন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংবাদিক, লেখক ও আল মাহমুদ পরিষদের সাধারণ সম্পাদক অ. আজম।

গত জুনে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সে সময় কানাডার টরেন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়।

কবি আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরে কানাডায় ছেলে-মেয়ের সঙ্গে বাস করছিলেন। তিনি গত বছর নভেম্বর থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন।