
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। দেশকে আমরা আরো উন্নত করতে চাই।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ করার জন্য ২০০১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। আসলে ধ্বংস করাই তাদের চরিত্র। দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবার উদ্যোগ নেই। অনেকে বলেছিল এটা সম্ভব না।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সাড়ে ১৪ বছরে এই বদলে যাওয়া বাংলাদেশ
এর আগে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে যাত্রা শুরু করে ফরিদপুরের ভাঙ্গার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
ভাঙ্গা ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশ শেষে বিকেলে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যাবেন। তার আগে তিনি ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী