
ব্রাহ্মণবাড়িয়ায় হাজতের রড ভেঙে হাজতি পালিয়ে যাওয়ার দায়ে দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সরাইল থানায়। শনিবার দুপুরে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বরাত দিয়ে তিনি জানান, গত বৃহস্পতিবার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় হৃদয় (১৬) মোবাইল চুরি করার সময় স্থানীয় জনতা হাতেনাতে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে সরাইল থানার হাজতে রাখা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় মামলার এজাহার লেখার সময় আসামি হৃদয় হাজতের বাথরুমের দিকে দরজার গ্রিল ভেঙে রড বাঁকা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ ও কনস্টেবল রোকসানা আক্তারকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।
ওসি এমরানুল ইসলাম আরো বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। সরাইল থানার ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...