
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে ইউপি সদস্য ধনা বাউরীর পারিবারিক উদ্যোগে নিজ বাড়িতে প্রতিবছরের ন্যায় এবছরও ২ হাজার মানুষের মাঝে শাড়ী, ধুতি, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি বিতরণ করা হয়।
ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইফতেখার আহমেদ বদরুল।
মিরতিংগা চা বাগানের প্রাথমিক চিকিৎসক সঞ্জয় বাউরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কমলগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মিরতিংগা চা বাগানের সহকারী ব্যবস্থাপক রেজাউল হায়াত ইমন, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, আওয়ামীলীগ নেতা নুরুত্তম বর্ধনসহ চা বাগানের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ইউপি সদস্য ধনা বাউরী বলেন, ‘আমরা প্রতিবছরের ন্যায় এ বছরও ২ হাজার মানুষের মাঝে শাড়ী, ধুতি, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি বিতরণ করেছি।আমাদের এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।পুজার আনন্দ ভাগাভাগি করতে আমাদের এ আয়োজন।পুজার উপহার পেয়ে সবার মুখে হাসি দেখেছি এতেই আমি খুশি। আমি ও আমার পরিবার সকলের আশীর্বাদ চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...