
বাঞ্ছারামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই প্রবাসী চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শান্তিপুর গ্রামের অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল আমিন (২৮) ও হেলো মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. আবুল হোসেন (২৭)। আল আমিন ও আবুল হোসেন কিছুদিন আগে ছুটি নিয়ে বিদেশ থেকে দেশে আসেন।
এলাকাবাসী জানায়, দুপুরে আল আমিন ও আবুল হোসেন আইল কেটে জমি থেকে পানি নামানোর জন্য মাঠে যান। পাশেই একটি পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তার জমির পানিতে পড়ে ডুবে ছিল।
জমির পানি নামানোর জন্যে মাঠে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩