
বন্ধ হয়ে যাওয়ার এক মাসেরও বেশি সময় পর ফিরে এসেছে অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ ২৪ ডটকম। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পাঠকরা নিউজপোর্টালটিতে ঢুকতে পারছেন। তবে সাইটটি কেন বন্ধ ছিল তা জানা যায়নি। সংশ্লিষ্টরাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
বৃহস্পতিবার সন্ধ্যায় চালু হওয়ার পর সাইটটির উপরের অংশে ফিরে আসার একটি বার্তা প্রকাশ করা হয়েছে।
ওই বার্তায় বিডিনিউজ লিখেছে, ‘অবশেষে, ফিরে আসা! এ কাহিনীর পেছনের ঘটনা ইতিহাসই বলুক। আর আমরা লিখে যাই ইতিহাসের প্রথম খসড়া, আগের মতই। অব্যাহত সহযোগিতা নিয়ে এ গল্পের সঙ্গী হওয়ায় পাঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।’
এর আগে গত ১ সেপ্টেম্বর বিডিনিউজ তাদের ফেসবুক পেজে একটি নোটিশ প্রকাশ করে। ইংরেজি ভাষায় সেই নেটিশে লেখা হয়, For reasons beyond our power, we are unable to serve our audience through our news portal. We apologise, unreservedly, to all for inconveniences caused. We vow to fight back to regain means to restore the website.
সেদিন থেকেই পাঠকরা সাইটটির বাংলা ও ইংরেজি, কোনো ভার্সনেই ঢুকতে পারছিলেন না।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...