
ফিলিস্তিনের মুসলমানদের উপর অমানবিক হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কমলগঞ্জ উপজেলা চৌহমুনা চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত এর সভাপতি মো.দুরুদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে।এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দিতে হবে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে।
এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নিতে কমলগঞ্জ উপজেলা চৌহমুনা চত্ত্বরে জড়ো হয় বিপুল সংখ্যক মুসল্লি ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক।
মন্তব্য লিখুন
আরও খবর
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন...
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু