
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামের পূর্বপাড়া পিয়ালের বাড়ীর রাস্তার উত্তর পাশের এক ধানের জমিতে অজ্ঞাত এক যুবকের (২০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রবিাবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে শিবপুর মডেল থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা জানান, সকাল সাড়ে দশটায় এলাকাবাসী সাতপাইকা গ্রামে পিয়ালের বাড়ির রাস্তার উত্তর পাশের একটি ধানের জমিতে অজ্ঞাত ওই যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের জানায়। সাথে সাথে শিবপুর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ তালুকদার জানান, কি কারণে এ হত্যাকান্ডটি হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময় দৃর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে পালিয়ে যায়।তবে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অতিদ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...