
সর্বশেষ এশিয়া কাপে বেশ ভালো শুরু পেয়েছিলেন মাহিশ থিকশানা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। তবে সুপার ফোরের ম্যাচে পাওয়া চোটে ভারতের বিপক্ষে ফাইনালে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয় লঙ্কানদের।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি থিকশানা। এর ফলে বিশ্বকাপে প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কাই সত্যি হয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা হচ্ছে না লঙ্কান এই অফ স্পিনারের।
সাউথ আফ্রিকার বিপক্ষে থিকশানার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। তিনি আশবাদী খুব শিগগিরই তাকে পাওয়া যাবে। দলের বাকিদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিজ্ঞ এই কোচ।
তিনি বলেছেন, ‘থিকশানা হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার পথে আছে, তাই এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে না। তবে আমরা আশা করছি, খুব শিগগিরই তাকে পাওয়া যাবে। বাকিরা সুস্থ আছে।’
ইনজুরির কারণে বিশ্বকাপের মতো আসরে দুশমান্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কার। এর মধ্যে থিকশানাকে না পাওয়া বড় ধাক্কা শ্রীলঙ্কার জন্য। বিশ্বকাপে শুভ সূচনা করতে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে।
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
হ্যাটট্রিকে জিতল আল নাসর
হ্যাটট্রিকে জিতল আল নাসর
সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস
সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস