
গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িতে করে গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
স্থল হামলা শুরুর আগেই গাজা শহর থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালে দেওয়া বিবৃতিতে ২৪ ঘণ্টায় সময় বেঁধে দেওয়া হয়।
এদিকে, ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়েই চলেছে। গত ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ১ হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে ৭ হাজারের বেশি। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প