
কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদ-বদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া দুইজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানার সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপণে এসব কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ২টি প্রজ্ঞাপণ জারি করা হয় গতকাল রোববার আর একটি আজ সোমবার জারি করা হয়।
বদলি হওয়া দুই যুগ্ম কমিশনার হলেন- আব্দুর রশিদ মিয়া ও মাহবুব হাসান। আব্দুর রশিদ মিয়াকে বেনাপোল থেকে ঢাকায় এবং মাহবুব হাসানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...