
নিষিদ্ধ দ্রব্য সেবনের/নেওয়ার অভিযোগে ফুটবল থেকে ‘অস্থায়ীভাবে’ নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবাকে।
ফ্রান্স জাতীয় দলের পাশাপাশি ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে খেলেন পগবা। সেই ইতালির জাতীয় এন্টি-ডোপিং সংস্থা জানিয়েছে, গত ২০ আগস্ট উদানিসের বিপক্ষে জুভেন্তাসের ম্যাচের পর— পরীক্ষা করে পগবার দেহে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায়।
৩০ বছর বয়সী ফরাসি এ ফুটবলার ওইদিনের ম্যাচে খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেদিন তার স্যাম্পল নেওয়া হয়েছিল।
ইতালির এন্টি-ডোপিং সংস্থা জানিয়েছে, পগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। সংস্থাটি আরও জানিয়েছে, গত ২০ আগস্ট পরীক্ষা করে তার দেহে নিষিদ্ধ ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে।
টেস্টোস্টেরন হলো এক প্রকার হরমোন, এটি খেলোয়াড়দের মাঠের স্থায়ীত্ব বাড়াতে সহায়তা করে।
এদিকে ২০২২ সালের জুলাইয়ে পগবাকে আবারও ৪ বছরের জন্য দলে ভেড়ায় জুভেন্তাস। তবে এরপর থেকে বারবার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন তিনি। এই ইনজুরির কারণে গত বছর কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি পগবা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিষিদ্ধ এ দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে পগবার দেহে আবারও পরীক্ষা চালানো হবে। আর এতে যদি এটির উপস্থিতি পাওয়া যায় তাহলে ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...