
হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার অবহেলিত উপজেলা জামালগঞ্জ। এ সরকারের আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও এ উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। জেলার সাথে যোগাযোগের প্রধান সড়কসহ উপজেলার প্রত্যোকটি রাস্তার বেহাল দশা।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালগঞ্জ থেকে জেলা সদরের মধ্যেবর্তী দিরাই সড়কের কাঠইর, উজ্জ্বলপুর-জাল্লাবাজের মধ্যেবর্তী ও জাল্লাবাজ-বাহাদুরপুর ব্রীজের উভয় পাশের অংশে ভাঙ্গন। এছাড়াও নতুনপাড়া, শাহপুর, গোলামীপুর, ছোট ঘাগটিয়া, বড় ঘাগটিয়া, উজ্জ্বলপুর, জাল্লাবাজ, বাহাদুরপুর, নোয়াগাঁও বাজার ও রুপাবালি অংশের মূল সড়কের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ছোট বড় খানাখন্দ। গেল বছরে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ এই সমস্ত সড়ক ও ব্রীজ নির্মাণ ও মেরামত না করায় ভোগান্তির অন্ত নেই। এলাকাবাসী ও কয়েকজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন শুনি, কিন্তু জামালগঞ্জের রাস্তা-ঘাটের উন্নয়ন হয় না। আমাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। জরুরি কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে নিয়ে যাওয়া অসম্ভব। দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানাই।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালিক এ প্রতিবেদককে জানান, গেল বছরে ভয়াবহ বন্যায় রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তীতে রাস্তার সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। ইমার্জেন্সি বাজেট দিয়ে রাস্তার ভাঙ্গা অংশে মেরামত কাজ চলছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...